বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

চার দিনের প্রস্তুতিতেই ‘ধুরন্ধর’-এর গানে নেচেছিলেন ক্রিস্টাল

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : প্রস্তাব পাওয়ার মাত্র চার দিনের মধ্যেই শুটিংয়ে নেমে পড়েছিলেন ক্রিস্টাল ডি’সুজা। রণবীর সিংহ অভিনীত আলোচিত ছবি ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’-এ কাজের সুযোগ কীভাবে এসেছিল, সেই গল্পই এবার শোনালেন অভিনেত্রী।

ক্রিস্টালের বলেন, বাড়িতে বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর সময় আচমকাই পরিচালক মুকেশ ছাবরার ফোন পান তিনি। ফোনের ওপারে জানানো হয়, মাত্র চার দিনের মধ্যে একটি গানের শুটিং রয়েছে। একজন অভিনেত্রীকে প্রাথমিকভাবে পছন্দ করা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই ক্রিস্টালের সঙ্গে কথা বলতে চায় ছবির টিম।

হঠাৎ এমন প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা সময় চেয়ে ফোন রেখে দেন অভিনেত্রী। এরপর বিষয়টি নিয়ে বান্ধবীদের সঙ্গে পরামর্শ করেন। তাঁর বন্ধুরাই একসঙ্গে তাঁকে প্রস্তাবটি গ্রহণ করার জন্য উৎসাহ দেন। শেষ পর্যন্ত রাজি হয়ে যান ক্রিস্টাল।

তবে এই কাজের আগে বড় পর্দায় এমন গানের শুটিংয়ের অভিজ্ঞতা ছিল না তাঁর। ক্রিস্টাল জানান, তিনি পেশাদার নৃত্যশিল্পীও নন। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ করলেও সিনেমার বড় বাজেটের গানে পারফর্ম করা ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

শুটিংয়ের সময় ছবিটি এত বড় সাফল্য পাবে, এমনটা অবশ্য বুঝতে পারেননি তিনি। অভিনেত্রীর দাবি, শুরুতে ‘ধুরন্ধর’ সম্পর্কে তাঁকে খুব বেশি তথ্যও দেওয়া হয়নি। শুধু জানানো হয়েছিল, ছবিতে একাধিক বড় তারকা রয়েছেন এবং এটি বড় বাজেটের প্রজেক্ট।

রিহার্সালে গিয়ে ছবিটির পরিসর সম্পর্কে কিছুটা ধারণা পান ক্রিস্টাল। পরিচালক আদিত্য ধর ও কোরিয়োগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে একের পর এক নাচের স্টেপ অনুশীলন করতে হয় তাঁকে। তখনও গানের হুক স্টেপ চূড়ান্ত হয়নি। প্রায় ১১টি আলাদা স্টেপ শেখার পর শেষ পর্যন্ত তাঁকে গানের জন্য নির্বাচিত করা হয়।

এই অভিজ্ঞতা নিয়ে ক্রিস্টাল জানিয়েছেন, শুরুতে বেশ ভয় পেয়েছিলেন তিনি। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে এমন একটি বড় প্রজেক্টে কাজ করার চাপও ছিল যথেষ্ট।

‘শরারত’ গানে ক্রিস্টালের সঙ্গে দেখা গেছে আয়েশা খানকেও। ছবির গল্প অনুযায়ী, করাচির এক অভিজাত বিয়ের অনুষ্ঠানে তাঁরা দুই নৃত্যশিল্পীর চরিত্রে পারফর্ম করেন। গানটির সুর দিয়েছেন শাশ্বত সচদেব। কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী ও জৈস্মিন সৈন্ডলার। কোরিয়োগ্রাফি করেছেন বিজয় গঙ্গোপাধ্যায়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category