প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ধামরাইয়ে ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধির নাম : / ১০০ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন।

গত বৃহস্পতিবার নিসচা ধামরাই শাখা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। এর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে ধামরাই উপজেলার মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। এতে ইমামদের করণীয় সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।

এ সময় সংগঠন এর কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির মিডিয়া সেল এর প্রধান আল ফাহাদ পরশের উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম.নাহিদ মিয়া।

প্রশিক্ষণ শেষে দোয়া আয়োজন করা হয়। এতে মরহুমা জাহানারা কাঞ্চন ও জাতীয় নিরাপদ সড়ক এর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ সংগঠনের নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category