প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন

প্রতিনিধির নাম : / ৯ Time View
প্রকাশকাল : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক: গণমাধ্যমে প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।

জরাজীর্ণ ঘরে বিদ্যুৎ, শৌচাগার ও পানির নলকূপ ছাড়াই দুই ছেলে ও পুত্রবধূকে হারিয়ে এতিম নাতিকে নিয়ে ৮৯ বছর বয়সী হানেছ আলী ও ৭৯ বছর বয়সী সুফিয়া আক্তারের মানবেতর জীবনযাপনের গণ মাধ্যমে সচিত্র সংবাদ প্রচারের পর তাদের ঘর মেরামতের জন্য টিন, নগদ টাকা ও একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি প্রদান দেওয়া হয়।

গত সোমবার ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন ভুক্তভোগী পরিবারটির কাছে পুনর্বাসন ও আর্থিক অনুদান হস্তান্তর করেন।

অনুদানের মধ্যে রয়েছে— ঘর মেরামতের জন্য দুই বান টিন, একটি ব্যাটারিচালিত ভ্যান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সহ সভাপতি রকিবুর রহমান ফরহাদ, দপ্তর সম্পাদক মিকাইল হোসেন ও ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম প্রমুখ।

এদিকে অনুদান পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে বৃদ্ধ হানেছ আলী বলেন, দুইডা পুত আর পোলার বউ হারায়ে এতিম নাতিডারে নিয়ে খুব কষ্টে দিন পার করছিলাম। ঘরে আলো নাই, পানি নাই, টয়লেট নাই। সাংবাদিকরা আমাদের এই কষ্টের কথা তুলে ধরায় আজ সরকার আমাদের দিকে তাকাইছে। এখন একটা ভ্যানগাড়ি পাইছি, এটা নাতিডা চালাইয়া সংসার টানতে পারবে। আমরা খুব খুশি।

তার এতিম নাতি বলেন, বাবা-মা মারা যাওয়ার পর দাদা-দাদী ভিক্ষা করে আমাকে বড় করছে। উপার্জনের জন্য প্রশাসন থেকে দেওয়া এই ভ্যান গাড়িটা এখন আমার বেঁচে থাকার সম্বল হলো। আমি এখন কাজ করে আমার দাদা-দাদুকে খাওয়াতে পারব।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, গণমাধ্যমে এই অসহায় বৃদ্ধ দম্পতির মানবিক সংকটের বিষয়টি আমাদের নজরে আসে। সংবাদটি দেখার পরপরই আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির জরুরি প্রয়োজন মেটাতে এই আর্থিক ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করেছি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category