প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধির নাম : / ১৫ Time View
প্রকাশকাল : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুরের ২ নং ওয়ার্ডে একটি পুকুর থেকে হৃদয় হোসেন (২৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার নগরজোয়ার গ্রামের মৃত কামাল ভূঁইয়া ও কুলসুম বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) স্থানীয় মনামৃধা বাগানের একটি মাদক স্পটের পাশের পুকুরে হৃদয়ের মরদেহ ভাসতে দেখে । খবর পেয়ে শ্রীনগর থানার (ওসি-তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। এ সময় তার ট্রাউজারের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে থাকা চারিত্রিক সনদ দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহতর স্ত্রী তানহা বলেন, গত ২ নভেম্বর বিকেলে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করে গেমস খেলার কথা বলে ১ হাজার টাকা চান। আমি নগদ এর মাধ্যমে টাকা পাঠানোর পর থেকেই তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি।

এদিকে এলাকার স্থানীয় লোকজন বলেন বেলা ১১ টার দিকে পুকুরে আমরা এই যুবকের লাশ ভাসতে দেখি
ও শিহাব ও পিয়া

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। শ্রীনগর থানার ওসি তদন্ত মিলটন দত্ত জানান, লাশের সুরতহাল  রিপোর্টের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category