প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শ্রীনগরে গ্রাজুয়েট সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম : / ৯০ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ (মুন্সিগঞ্জ)প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীনগর সরকারি কলেজের গ্রাজুয়েট সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রাজুয়েট হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।

​শ্রীনগর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক রায়হানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহেদ আলী গ্রাজুয়েট অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন।অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের ৮৫ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category