বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

পছন্দের সুস্বাদু হালিম বানাবেন যেভাবে

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : মানুষ ভোজনরসিক। তাই যখন তখন ভালো ভালো খাবার খেতে চায় মন। ভালো খাবারের মধ্যে পড়ে হালিম। হালিম হলো, ডাল মাংসের মিশ্রণে হয়ে অতুলনীয় স্বাদের পদ। ছোট, বড় সকলের দারুন আকর্ষণীয় খাবার হতে পারে এটি। তাই খাবারের তালিকায় রাখতে পারেন সহজেই। আসুন তা হলে জেনে নিই পছন্দের সুস্বাদু হালিম বানাবেন যেভাবে।

ভাজা মুগডাল সিকি কাপ, মসুর ডাল সিকি কাপ, ছোলার ডাল সিকি কাপ, মটর ডাল সিকি কাপ, মাষকলাইয়ের ডাল সিকি কাপ, গম সিকি কাপ, পোলাওয়ের চাল সিকি কাপ, মুরগি ১ কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, জায়ফল–জয়ত্রীগুড়া আধা চা–চামচ, হলুদগুড়া ১ চা–চামচ, মরিচগুড়া দেড় চা–চামচ, গরমমসলাগুড়া ১ চা–চামচ, জিরাগুড়া ১ চা–চামচ, ধনেগুড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো, মেথিগুড়া ১ চা–চামচ ও তেল ৩–৪ কাপ।

পরিবেশনের জন্য: আদাকুচি ১ টেবিল চামচ, পুদিনা বা ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, শসা ও গাজরকুচি পরিমাণমতো এবং লেবু।

প্রণালি: মুগডাল তাওয়ায় অল্প আঁচে টেলে নিন। যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবার বাকি সব ডাল, পোলাওয়ের চাল, টালা মুগডাল, গম পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিন। গম না থাকলে সমপরিমাণ লাল আটা দিতে পারেন। সেদ্ধ হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

মুরগির মাংস ছোট ছোট টুকরা করে নিন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে আদা, রসুনবাটা, হলুদগুড়া, মরিচগুড়া, জিরাগুড়া, ধনেগুড়া, মেথিগুড়া, জায়ফল–জয়ত্রীগুড়া, গরমমসলাগুড়া ও লবণ সামান্য পানি দিয়ে কষান। মসলা কষে গেলে মুরগির টুকরাগুলো দিয়ে নাড়ুন। আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ডালের মিশ্রণ ঢেলে দিন।

হালিম হয়ে গেলে আদাকুচি, বেরেস্তা, কাঁচা মরিচকুচি, পুদিনা ও লেবু দিয়ে পরিবেশন করুন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category