প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু

প্রতিনিধির নাম : / ৬ Time View
প্রকাশকাল : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক: ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শুক্রবার (৬ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। কোনো শ্রমিক নিজের কর্মস্থলে অরাজকতা সৃষ্টি করতে পারেন না। কারণ, সেটিই তাঁর রুটি-রুজির জায়গা। অথচ একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার সবচেয়ে জনপ্রিয় সরকার। এই সরকারের বয়স মাত্র আট মাস। একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়, সেই চেষ্টা করছে। তবে তাদের সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ, জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে শ্রীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কানন, সাখাওয়াত হোসেন মুকুল, সৈয়দ শামশুল আলম খোকন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, জহিরুল ইসলাম বাদশা, ১ নং সদস্য রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category