বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী জোহেইরি মোলা

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ বিজয়ী হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় (স্থানীয় সময়) ভিয়েতনামে অনুষ্ঠিত হয় ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ১১১ জন প্রতিযোগীকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেন ২৪ বছরের মোলা। তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।

ডোমিনিকান রিপাবলিকের জন্য এটি দ্বিতীয় মুকুট। কারণ ১৯৮২ সালে মারিয়াসেলা আলভারেজ দেশটির প্রথম মুকুট জিতেছিলেন। এ প্রতিযোগিতায় স্পেনের এলিজাবেথ রেইনস প্রথম রানার-আপ, মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের ছবি প্রকাশের পাশাপাশি মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন, দক্ষিণ আফ্রিকা—মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শীর্ষ ছয়ে জায়গা করে নেয়।

সান্তো ডোমিঙ্গোর ২৪ বছর বয়সি জোহেইরি মোলা একজন শিক্ষিকা, সাংবাদিক এবং সমাজকর্মী। ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি। নিজ সম্প্রদায়ের শিশু ও তরুণদের ইংরেজি ভাষায় জ্ঞান প্রসারিত করার জন্য ভয়েসেস অব টুমরো’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়েছেন। প্রকল্পটির লক্ষ্য—তরুণদের ভবিষ্যতের জন্য আরো বেশি সুযোগ-সুবিধা, আত্মবিশ্বাস এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা।

মোলা ‘ডিস্ট্রিটো ন্যাসিওনাল’-এর প্রতিনিধিত্ব করে ২০২৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক’ খেতাব জয় করেন। আমেরিকা ও ক্যারিবিয়ান মহাদেশের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় বিজয়ী হন। ভিয়েতনামে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর ফাইনালে শীর্ষ ৪০ জনের মধ্যে স্থান করে নেওয়ার পর মুকুট জিতে নেন। মোলার কাজের প্রধান অংশ শিক্ষা। কারণ স্কুলে সাহিত্য এবং সমাজবিজ্ঞান পড়ান তিনি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category