বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

অলিম্পিকের মঞ্চে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রতিনিধির নাম : / ২২ Time View
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির সাম্প্রতিক বৈপ্লবিক উন্নতি প্রদর্শনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ব ক্রীড়ামঞ্চে মুখোমুখি হয়েছে বিভিন্ন দেশের তৈরি অত্যাধুনিক সব রোবট।মানবসদৃশ রোবটের দৌড়ঝাঁপ, কসরত আর অলিম্পিকের আদলে প্রতিযোগিতা—সব মিলিয়ে এক নতুন প্রযুক্তিনির্ভর উন্মাদনায় জমজমাট উৎসবে মেতেছে চীন।২২ আগস্ট দেশটির রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো বিশ্ব মানবসদৃশ রোবট বা ওয়াল্ড হিউম্যানয়েড গেমসের দ্বিতীয় আসরের।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শনিবার (২২ আগস্ট) জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির সাম্প্রতিক বৈপ্লবিক উন্নতি প্রদর্শনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ব ক্রীড়ামঞ্চে মুখোমুখি হয়েছে বিভিন্ন দেশের তৈরি অত্যাধুনিক সব রোবট। চীনা গণমাধ্যম সিজিটিএনের বরাত দিয়ে জানায়, ১৬টি দেশের ৬৬৬টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। পাঁচ দিনব্যাপী এই বৃহৎ আয়োজনে প্রতিযোগিতা করার জন্য আনা হয়েছে মোট ২,০৫৬টি হিউম্যানয়েড রোবট।

এবারের গেমসে ক্রীড়া প্রতিযোগিতা, শৈল্পিক পরিবেশনা এবং বাস্তব জীবনের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় রোবটের ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পুরো আসরটিকে ৯টি আলাদা সেশনে ভাগ করে মোট ৫১টি ইভেন্ট এবং ১,৩০১টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ৩০টি ইভেন্ট সরাসরি খেলাধুলাকেন্দ্রিক এবং ২১টি ইভেন্ট বাস্তবে রোবটের কাজের দক্ষতা যাচাই সম্পর্কিত। এসব ইভেন্টে রোবটের চলাফেরা, দৈহিক ভারসাম্য, সমন্বয় এবং মানুষের দৈনন্দিন কাজের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের রোবটিক্স সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এ সম্মেলন নিজেদের উদ্ভাবন তুলে ধরার এক অনন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। গত বছরের প্রথম আসরের তুলনায় এবার আয়োজনের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে; প্রথম আসরটি ছিল মাত্র তিন দিনের ও ছয়টি সেশনের।

উল্লেখ্য, সম্প্রতি চীনভিত্তিক রোবটিক্স প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’-র তৈরি একটি হিউম্যানয়েড রোবট প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার (ঘণ্টায় ২৮.৩২ মাইল) গতিতে দৌড়ে অলিম্পিক বিজয়ী উসাইন বোল্টের রেকর্ড গতিকে (১২.৪২ মিটার/সেকেন্ড) ছাড়িয়ে গেছে। রোবটের এই অনন্য অর্জনই প্রমাণ করে ক্রীড়া ও গতিবিদ্যায় তাদের সক্ষমতা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category