বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

নারিকেলি চিকেন রান্নার পদ্ধতি

প্রতিনিধির নাম : / ৩৮ Time View
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংসের যেকোনো পদই খেতে সুস্বাদু হয়। তার সঙ্গে নারিকেলের স্বাদ যুক্ত হলে তো কথাই নেই। সাধারণ মুরগির মাংস ভুনার স্বাদ অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার সঙ্গে নারিকেল যোগ করেন। গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন সুস্বাদু নারিকেলি চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক নারিকেলি চিকেন তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে :

মুরগির মাংস- ১ কেজি

নারিকেল বাটা- আধা কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

এলাচ- ৪টি

দারুচিনি ও তেজপাতা- ২টি

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন :

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নিন। এবার তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এরপর বাকি সব মসলার সঙ্গে সামান্য পানি ও নারিকেল বাটা দিয়ে দিন। কষিয়ে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে ভুনা করে নিন। সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category