বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি

প্রতিনিধির নাম : / ২৬ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : বাংলাদেশে যাত্রার দুই দশক পূর্ণ করেছে কেএফসি। ইয়াম! ব্র্যান্ডের সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে দেশে কার্যক্রম শুরু করে।

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা কেএফসি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ (QSR) চেইনগুলোর একটি। দেশের ছয়টি প্রধান বিভাগে ১০টির বেশি গুরুত্বপূর্ণ শহরে রেস্তোরাঁর নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

কেএফসি বাংলাদেশের ২০ বছর পূর্তি উপলক্ষে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয়। সময়ের সঙ্গে এটি দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।’

তিনি বলেন, ‘স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশক ধরে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনন্য রেসিপি, গ্রাহকসেবা ও আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে তৃতীয় দশকের যাত্রা শুরু করছে কেএফসি। ২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য বিভিন্ন অফার, রেস্তোরাঁগুলোতে বিশেষ আয়োজনসহ নানা চমকের পরিকল্পনা রয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category