বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মুগ ডালের সুস্বাদু খিচুড়ি রান্না করবেন যেভাবে

প্রতিনিধির নাম : / ২২ Time View
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আসুন জেনে নেয়া যাক, যেভাবে রান্না করবেন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি।

উপকরণ :

পোলাওয়ের চাল এক কেজি, মুগ ডাল ৪০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস করে, লবণ ১ টেবিল চামচ, সয়াবিন তেল এক কাপের একটু কম, ঘি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ, হলুদগুঁড়া এক চা-চামচ, পানি দেড় লিটার।

প্রণালি :

মুগ ডাল লালচে করে ভেজে সেদ্ধ করে নিন ৫ মিনিট। এবার চাল ধুয়ে নিন। যে হাঁড়িতে রান্না করবেন, তাতে চাল, মুগ ডাল সেদ্ধ, আদা ও রসুনবাটা, হলুদগুঁড়া, এলাচি ও দারুচিনি, লবণ, সয়াবিন তেল ভালো করে মাখিয়ে পানি দিয়ে দিন। তারপর চুলার তাপ বাড়িয়ে হাঁড়িতে ঢাকনা দিয়ে রান্না করুন। ফুটে উঠলে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০-১২ মিনিট। নামানোর আগে ঘি দিয়ে নেড়ে নিন। তারপর? গরম-গরম মাংস কষা, সবজি আর আচারের সঙ্গে পরিবেশন করুন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category