প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

গরমে আরাম পেতে রাঁধুন লাউ দিয়ে গরুর মাংস

প্রতিনিধির নাম : / ৩৯ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : গরমে আরাম পেতে লাউ দিয়ে গরুর মাংস রান্না করুন। গরমের দিনে খাবার খেতে হয় বুঝে-শুনে। কেবল মুখের স্বাদের কথা ভাবলেই হয় না। এমন খাবার খেতে হয় যেন পেটও ঠান্ডা থাকে। তাই গরমে মেন্যুতে একটি ভিন্ন পদ যোগ করতে পারেন। কচি লাউ দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই খাবারের স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন।

তাই আসুন জেনে নিই বাসায় সহজে লাউ দিয়ে গরুর মাংস তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

১. একটি মাঝারি লাউয়ের অর্ধেক
২. গরুর মাংস এক কেজি
৩. পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
৯. তেজপাতা ১টি
১০. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
১১. কাঁচামরিচ আস্ত ৫-৬টি
১২. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৩. লবণ স্বাদ অনুযায়ী
১৪. তেল ও পানি পরিমাণ মতো

যেভাবে তৈরি করবেন :

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। গরুর মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। পেঁয়াজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন।

এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করুন। টুকরো করা লাউ ধুয়ে মাংসের ভেতর দিয়ে মিনিট খানেক নেড়ে দিন। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিন। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পরে মাংস মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে এলে তাতে জিরা গুঁড়া, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category