বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

চাঁদের বুকে বরফের সন্ধানে নাসা ও আইবিএম

প্রতিনিধির নাম : / ২১ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : চাঁদের বুকে ঠিক কোথায় লুকিয়ে আছে বরফ? কোথায় নামলে সবচেয়ে নিরাপদ হবে মহাকাশচারীদের অবতরণ? এই সব রহস্যের জট খুলতে এবং চাঁদের মানচিত্র নিখুঁতভাবে তৈরি করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারস্থ হয়েছে নাসা ও আইবিএম।

দীর্ঘদিনের যৌথ গবেষণার পর গত ১০ সেপ্টেম্বর তারা উন্মোচন করেছে ‘নাসা-আইবিএম লুনার ফাউন্ডেশন মডেল’। এটি মূলত একটি ওপেন সোর্স এআই টুল। অবাক করা বিষয় হলো, চাঁদের পৃষ্ঠের গর্ত ও সম্ভাব্য বরফের স্তূপ শনাক্ত করতে এটি প্রচলিত পদ্ধতির চেয়ে ২৩ শতাংশ বেশি নির্ভুল ফলাফল দিচ্ছে।

নাসার লুনার রিকনস্যান্স অরবিটারসহ চারটি ভিন্ন মিশনের নয়টি যন্ত্র থেকে পাওয়া ৩০টিরও বেশি ডেটা লেয়ার ব্যবহার করে মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি আইবিএম ও নাসার তৈরি ‘পৃথ্বী’ (Prithvi) পরিবারের একটি অংশ। আগে এসব কাজ ম্যানুয়ালি বা কম রেজল্যুশনের টুলের সাহায্যে করা হতো, যা এখন এই এআই টুল খুব সহজেই করে ফেলবে।

মূলত নাসার ‘আর্টেমিস’ মিশনকে সফল করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাকাশ কর্মসূচির আওতায় ২০২৮ সালের মধ্যে পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। চাঁদের চিরস্থায়ী ছায়াযুক্ত অঞ্চলে থাকা বরফ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। কারণ, এই বরফ থেকেই প্রয়োজনীয় পানি পাওয়া যেতে পারে। আর তা ব্যবহার করে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি স্থায়ী ঘাঁটি গড়া এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার রকেটের জ্বালানি তৈরি করা সম্ভব হবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category