বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

মা হলেন লেডি গাগা

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : ‘মাদার মনস্টার’ খ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা মা হয়েছেন। যদিও সন্তান জন্মের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। তবে বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে সন্তান নিয়ে ঘুরতে দেখা গেছে এই গ্র্যামি এ্যওয়ার্ড বিজয়ী এই তারকাকে।

সূ্ত্রের বরাত দিয়ে পিপল ডট এর প্রতিবেদনে জানিয়েছে, ৪০ বছর বয়সী তারকা লেডি গাগা ও তার বাগদত্তা মাইকেল পোলানস্কি তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

এছাড়া ‘পেজ সিক্স’র প্রতিবেদন অনুযায়ী, লেডি গাগা ও মাইকেল পোলানস্কি এখন সন্তানের অভিভাবক। তবে নিজেদের সম্পর্ক বরাবরই অনেকটা ব্যক্তিগত রাখতে চেয়েছেন এই জুটি। সন্তানের জন্মের বিষয়টিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

এখন পর্যন্ত সন্তানের নাম, লিঙ্গ কিংবা জন্মতারিখ-কোনো তথ্যই প্রকাশ করেননি গাগা বা পোলানস্কি। তবে সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্তানকে নিয়ে দেখা গেছে এই জুটিকে।

প্রতিবেদন অনুযায়ী, হাঁটতে বের হওয়ার সময় গাগার বুকে জড়িয়ে ছিল সন্তান। প্রকাশ্যে সন্তানের সঙ্গে এটাই তাদের প্রথম উপস্থিতি। স্বাভাবিকভাবেই মুহূর্তটি নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের।

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের শুরু ২০১৯ সালের দিকে। পরের বছর প্রকাশ্যে আসে তাদের প্রেমের খবর। এরপর ২০২৪ সালে পোলানস্কি গাগাকে বিয়ের প্রস্তাব দেন। সেই সম্পর্কই এবার নতুন অধ্যায়ে পা রাখল।

এর আগে প্রেমিক ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গেও বাগদান হয়েছিল গাগার। তবে ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর পোলানস্কির সঙ্গে সম্পর্কে জড়ান এই গায়িকা।

মাতৃত্ব নিয়ে গাগা এর আগেও একাধিকবার নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। এবার সেই ইচ্ছাই পূর্ণ হলো।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category