বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’

প্রতিনিধির নাম : / ১৭ Time View
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানের জ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামে ওয়ালটন প্লাজার জব ফেয়ার উদ্বোধন, চাকরিপ্রত্যাশীদের ভিড়
চট্টগ্রামে ওয়ালটন প্লাজার জব ফেয়ার উদ্বোধন, চাকরিপ্রত্যাশীদের ভিড়
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আয়োজকদের প্রত্যাশা, নতুন ধারণা ও প্রযুক্তির উদ্ভাবনকে বাজারের সঙ্গে যুক্ত করার মাধ্যমে দেশে একটি সমন্বিত উদ্ভাবনী পরিবেশ গড়ে উঠবে। একই সঙ্গে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়িয়ে উদ্ভাবননির্ভর অর্থনীতির বিকাশে মেলাটি ভূমিকা রাখবে।

মেলায় তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের অংশগ্রহণে ১৫০টির বেশি ইনোভেশন শোকেস থাকবে। এসব শোকেসে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি, ধারণা ও উদ্ভাবন প্রদর্শন করা হবে।

এছাড়া মেলায় ১৫টির বেশি জ্ঞানভিত্তিক সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে প্রযুক্তি, অর্থনীতি ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে একটি বিশেষ ‘ইনোভেশন হাব’। নতুন ধারণা, প্রযুক্তি ও সম্ভাবনাময় উদ্ভাবনকে সামনে আনার পাশাপাশি উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ তৈরিতে এ হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশি-বিদেশি ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের পাশাপাশি ৫০ জনেরও বেশি শিল্প বিশেষজ্ঞ মেলায় অংশ নেবেন। শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে অভিজ্ঞ এসব বিশেষজ্ঞ বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে যুক্ত থাকবেন।

এছাড়া ৫০টির বেশি করপোরেট, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ থাকবে মেলায়। এর ফলে উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তাদের সঙ্গে শিল্পখাতের যোগাযোগ আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।

মেলায় ব্যক্তি, শিক্ষার্থী ও গবেষক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, করপোরেট, শিল্প ও বহুজাতিক প্রতিষ্ঠান; সরকারি সংস্থা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও সেবা প্রদানকারী, স্টার্টআপ ও আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন উদ্যোক্তাদের অংশগ্রহণের জন্য নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

মেলার প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের আগামী ৩০ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য মেলার নির্ধারিত ওয়েবসাইটে (www.innovationfairbd.org) প্রবেশ করতে বলা হয়েছে।

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’এর বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category