বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

১৪ পুরস্কার জিতে চমক দেখিয়েছে ‘উইডোজ বে’

প্রতিনিধির নাম : / ২২ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারিনউজ বিনোদন ডেস্ক : গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশনের সবচেয়ে বড় এই পুরস্কারের আসরে ১৪ পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস— দুই আয়োজন মিলিয়ে সিরিজটি পেয়েছে ১৪টি পুরস্কার। অন্যদিকে সাতটি করে পুরস্কার জিতে আলোচনায় রয়েছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য প্রিট’ এবং সীমিত দৈর্ঘ্যরে সিরিজ ‘ডিএফটি সেন্ট লুইস’।

১৯টি মনোনয়নের বিপরীতে ১৪টি পুরস্কার জিতেছে ‘উইডোজ বে’। সেরা কমেডি সিরিজের পুরস্কারও গেছে এর ঝুলিতে। সিরিজটির অভিনয়শিল্পী ম্যাথিউ রাইস পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার। এ নিয়ে এবারের আয়োজনে ইতিহাসও গড়েছেন তিনি। সীমিত দৈর্ঘ্যরে সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাইস। একই আসরে দুই ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হওয়া তার জন্য বিশেষ অর্জন। ‘উইডোজ বে’-এর আরও পুরস্কার জিতেছেন কেট ও’ফ্লিন ও স্টিফেন রুট। তারা যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেত্রী ও পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড জিতেছেন চিত্রনাট্যের পুরস্কার। পরিচালনায় পুরস্কৃত হয়েছেন হিরো মুরাই। সিরিজটির গল্প নিউ ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে একটি ছোট দ্বীপে অবস্থিত উইডোজ বে শহরকে নিয়ে। শহরটির মেয়র টম লফটিস (ম্যাথিউ রিস) পর্যটন বাড়িয়ে অর্থনৈতিক সংকট কাটাতে চান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দ্বীপটি অভিশপ্ত। মেয়র সেই কুসংস্কারকে পাত্তা না দিলেও পর্যটক আসতে শুরু করার পর বহু পুরনো ভৌতিক কাহিনি সত্য হতে থাকে।

২৫টি মনোনয়নের বিপরীতে সাতটি পুরস্কার পেয়েছে এইচবিওর জনপ্রিয় মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’। এ বছর কোনো সিরিজের সবচেয়ে বেশি মনোনয়নও পেয়েছে এটি। সেরা ড্রামা সিরিজের পুরস্কার জয়ের পাশাপাশি টানা দ্বিতীয়বার সেরা ড্রামা অভিনেতা হয়েছেন নোয়া ওয়াইল। গত বছর ১৩টি মনোনয়ন পেয়েছিল সিরিজটি; এবার মনোনয়নের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সীমিত দৈর্ঘ্যরে সিরিজের বিভাগে সাতটি পুরস্কার জিতে এগিয়ে রয়েছে ‘ডিএফটি সেন্ট লুইস’। অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার ও লিন্ডা কার্ডেলিনি। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য— দুই বিভাগেই পুরস্কার জিতেছেন। এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মারিস্কা হারগিটে। রসিকতা, সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন তিনি।
সুপারস্টারিনউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category