বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

‘কালযাত্রা’র উদ্বোধনী মঞ্চায়ন

প্রতিনিধির নাম : / ২২ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : নাটকের দল চারণিক থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে একক নাটক ‘কালযাত্রা’র দুই দিনব্যাপী মঞ্চায়ন।

বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করা হয়।

মাহফুজা হিলালী রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন শামীম সাগর।

একজন নারী যাত্রাশিল্পীর জীবন, সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং সর্বোপরি মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘কালযাত্রা’র গল্প।

কুমকুমের মা প্রিন্সেস মহিমা ছিল খ্যাতিমান যাত্রাশিল্পী। মঞ্চে সে কখনো সীতা, কখনো দ্রৌপদী, কখনো বেহুলা। চরিত্র বদলেছে, পালা বদলেছে, সময় বদলেছে; বদলায়নি শুধু তার জীবনের কিছু অপমান, ক্ষত ও না পাওয়া। মৃত্যুর পর মেয়ে কুমকুমের সামনে থাকে মায়ের একটিমাত্র শেষ ইচ্ছা— জানাজা। সেই ইচ্ছা পূরণ করতে গিয়েই তার দরজা একের পর এক বন্ধ হতে থাকে। কোথাও ধর্মের বিধান, কোথাও সমাজের নিষেধ, কোথাও ক্ষমতার অদৃশ্য হিসাব। মায়ের শেষ ইচ্ছার সামনে দাঁড়িয়ে কুমকুম বুঝতে পারে, মানুষকে ঘিরে থাকা সবচেয়ে শক্ত দেয়াল। ইট-পাথরের নয়; তা তৈরি হয় পরিচয়, ভয় আর নিষেধ দিয়ে।

সেই দেয়ালের ভেতরেই বারবার ফিরে আসে মহিমার ফেলে যাওয়া মঞ্চ। স্মৃতির পর্দা উঠতে থাকে, অতীতের চরিত্ররা যেন বর্তমানে এসে দাঁড়ায়। কখনো দ্রৌপদীর প্রশ্ন, কখনো বেহুলার দীর্ঘ প্রতীক্ষা, কখনো সীতার অগ্নিপরীক্ষা। মঞ্চের অভিনয় আর জীবনের বাস্তবতা একাকার হয়ে যায়।

নাটকটিতে অভিনয় করেছেন সাফিয়া খন্দকার রেখা।

বৃহস্পতিবার একই সময় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় দিনের মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category