বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ফের প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়া

প্রতিনিধির নাম : / ৩ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : আবারও প্যারিসের মঞ্চে হাঁটতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে বসছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শো। আর সেই আয়োজনেই বিশ্বের খ্যাতনামা তারকাদের সঙ্গে রানওয়েতে থাকবেন ঐশ্বরিয়া।

আইফেল টাওয়ারকে টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় অনুষ্ঠিত হবে জমকালো এই ফ্যাশন শো। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ বা নিজের মূল্য ও আত্মবিশ্বাস প্রকাশের ভাবনাকে এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য করা হয়েছে।

ল’রিয়াল প্যারিসের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। প্রতি বছরই এই আয়োজনের মঞ্চে তার উপস্থিতি তৈরি করে আলাদা আগ্রহ। পোশাক, সাজসজ্জা কিংবা রানওয়েতে তার হাঁটার ধরন সবকিছু নিয়েই পরদিন পর্যন্ত চলে আলোচনা।

২০২৪ সালের আয়োজনে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল নজরকাড়া লাল গাউনে। বড় ও বেলুনের মতো আকৃতির গাউনের সঙ্গে ছিল ঘন চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়ে শেষে তার ‘নমস্তে’ ভঙ্গি যেন পুরো আয়োজনেই যোগ করেছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

এর পরের বছর অবশ্য সাজে এসেছিল বড় পরিবর্তন। গাউনের বদলে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের শেরওয়ানিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ এবং পেছনে স্ক্যালপড হীরার নকশায় সেই পোশাকেও নজর কেড়েছিলেন তিনি।

দুই বছরেই ভিন্নধর্মী সাজে চমক দেখানোর পর এবার কী রূপে হাজির হন ঐশ্বরিয়া, সেটিই এখন ভক্তদের কৌতূহলের বড় কারণ। আইফেল টাওয়ারের পটভূমিতে তার নতুন লুক কেমন হবে, তা দেখার অপেক্ষায় ফ্যাশনপ্রেমীরাও।

এবারের মঞ্চে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যাবে হলিউডের ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিংকে। থাকছেন বেবে ভিও গ্রান্ডিস, মডেল লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশেও।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category