প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বড়পর্দায় কাজ করতে চান মৌ

প্রতিনিধির নাম : / ২৯ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদনডেস্ক : মডেলিং দিয়ে শোবিজে যাত্রা, এরপর মিউজিক ভিডিও ও টেলিভিশন নাটকে অভিনয়। পাশাপাশি ফ্যাশন ডিজাইন নিয়েও চলছে পড়াশোনা। একাধিক মাধ্যমে নিজেকে মেলে ধরা মৌ রহমান এবার চোখ রাখছেন বড়পর্দায়। গল্প ও চরিত্র পছন্দ হলে চলচ্চিত্রে অভিনয় করতে চান এই অভিনেত্রী।

মৌ রহমানের শোবিজে পথচলা শুরু মডেলিংয়ের মাধ্যমে। আরটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘লুক অ্যাট মি’-এর মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন।
মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে একসময় মিউজিক ভিডিওতেও নাম লেখান মৌ। লিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।
এরপর অভিনয়ের দিকে মনোযোগ দেন মৌ। সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-তে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।

ছোটপর্দায় কাজ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তা এবার চলচ্চিত্রে বিনিয়োগ করতে চান। তবে শুধু বড়পর্দায় উপস্থিতির জন্য সিনেমা করতে চান না তিনি। তার কাছে গল্প ও চরিত্রের গুরুত্বই বেশি।

মৌ রহমান বলেন, “মনের মতো গল্প হলে সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই বড়পর্দায় কাজ করতে চাই।”

অথচ শোবিজে আসার পরিকল্পনা ছিল না মৌয়ের। পরিবারের ইচ্ছাও ছিল ভিন্ন। বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হবেন। কিন্তু সময়ের সঙ্গে সেই পথ বদলে যায়। ঘটনাচক্রে যুক্ত হন বিনোদন অঙ্গনে।

এ প্রসঙ্গে মৌ বলেন, “বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হবো। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না।”

শোবিজে ব্যস্ততার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন মৌ রহমান। বর্তমানে শান্তা-মারিয়ামে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়ছেন তিনি। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও নিজের কাজের পরিধি বাড়াতে চান। ব্যক্তিজীবনে দুই ভাই-বোনের মধ্যে মৌ বড়। তার বাবা একজন ব্যবসায়ী।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category