প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

প্রতিনিধির নাম : / ২৪ Time View
প্রকাশকাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভি। আর এসবকিছু সচল রাখতে প্রয়োজন ইন্টারনেট, দরকার রাউটার। অনেকেই রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখেন। তাদের মনে প্রশ্ন আসতে পারে- মাসশেষে এতে বিদ্যুৎ বিল কত বাড়ে?

রাউটার কতটুকু বিদ্যুৎ ব্যবহার করে?

বাড়িতে ব্যবহৃত ওয়াই-ফাই রাউটারগুলো সাধারণত ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে।

ধরা যাক, আপনার রাউটারটি ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ারের। তাহলে এর ক্ষমতা বা পাওয়ার ব্যবহার: ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট। এটাকে কিলোওয়াট-ঘণ্টায় রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট-ঘণ্টা।

সহজ কথায়, এক ঘণ্টায় রাউটারটি খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।

বিদ্যুতের ইউনিট অনুযায়ী খরচ কত?

বাংলাদেশের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।

একটি সাধারণ পরিবারের গড় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৮.৫০ টাকা ধরলে-

১ ঘণ্টায় খরচ: ০.০০৫৪ × ৮.৫০ = প্রায় ০.০৪৬ টাকা (৪.৬ পয়সা)

২৪ ঘণ্টায় (১ দিন) খরচ: ০.০৪৬ × ২৪ = প্রায় ১.১১ টাকা

৩০ দিনে (১ মাস) খরচ: ১.১১ × ৩০ = প্রায় ৩৩.৩ টাকা

বিলের সাথে ৫% ভ্যাট যুক্ত হলেও মোট খরচ সর্বোচ্চ ৩৫-৩৬ টাকার মতো হতে পারে। আর আপনার রাউটারটি যদি ১২ ওয়াটেরও হয়, তবুও মাসে খরচ হবে প্রায় ৭৫-৮০ টাকা।

তাহলে মাসে কতটুকু বিল বাড়ে?

রাউটার যদি মাসজুড়ে ২৪ ঘণ্টাই অন রাখা হয়, তবুও মাসে বিদ্যুৎ বিল মাত্র ৩৫ থেকে ৪০ টাকার মতো বাড়তে পারে। তাই ওয়াই-ফাই রাউটার সারাদিন চালু রাখা নিয়ে বিদ্যুৎ বিলের দিক থেকে চিন্তার কোনো কারণ নেই।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category