প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

অতিরিক্ত মাংস খেলে দীর্ঘমেয়াদে হতে পারে হৃদরোগসহ ভয়ংকর রোগ

প্রতিনিধির নাম : / ২৭ Time View
প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : উৎসব পার্ববনে বা ঘরোয়া অনুষ্ঠানে ঘরে ঘরে চলে গরু, খাসি ও ভেড়ার মাংস রান্না, ভোজ আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। আনন্দে মাংস খাওয়া যেন বাড়তি উৎসবের আবহ তৈরি করে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত লাল মাংস বা রেড মিট খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

গরু, খাসি ও ভেড়ার মাংস লাল মাংসের অন্তর্ভুক্ত। চিকিৎসকদের মতে, পরিমিত পরিমাণে এসব মাংস খাওয়া সাধারণত ক্ষতিকর নয়। কিন্তু অতিরিক্ত খেলে হৃদরোগ, উচ্চ কোলেস্টেরলসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) বাড়িয়ে দেয়। এই কোলেস্টেরল রক্তনালীতে জমে প্লাক তৈরি করে, যা রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

এছাড়া অতিরিক্ত লবণ বা প্রসেসড মাংস খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। এতে শরীরে পানি জমে রক্তচাপ বাড়তে পারে এবং হৃদযন্ত্রকে বেশি চাপ নিতে হয়। দীর্ঘদিন এমন পরিস্থিতি থাকলে হার্ট ফেইলিওরের ঝুঁকিও তৈরি হতে পারে।

লাল মাংস হজমের সময় শরীরে টিএমএও নামে একটি যৌগ তৈরি হয়, যা ধমনিকে শক্ত করে ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, এটি কোলেস্টেরল জমা বাড়িয়ে রক্তনালীতে ব্লক তৈরির ঝুঁকি বাড়ায়। পাশাপাশি রক্তনালীর ভেতরের ক্ষতিও বাড়তে পারে।

অতিরিক্ত লাল মাংস খাওয়ার প্রভাব শুধু হৃদযন্ত্রে সীমাবদ্ধ নয়, এতে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। অন্ত্রের স্বাভাবিক জীবাণুর ভারসাম্য নষ্ট হতে পারে। কিছু গবেষণায় পেট ও স্তন ক্যানসারের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সমস্যাও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে ১ থেকে ৩ বার অল্প পরিমাণে লাল মাংস খাওয়া তুলনামূলক নিরাপদ। একবারে প্রায় ৩ আউন্স পরিমাণ মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঈদের সময় মাংস পুরোপুরি এড়িয়ে যাওয়ার প্রয়োজন নেই, তবে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা এবং অতিরিক্ত চর্বিযুক্ত অংশ কম খাওয়াই ভালো।

সূত্র: রিয়েল সিম্পল
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category