প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

‘শক’ নিয়ে যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজ ‘শক’-এ উঠে এসেছে এক মায়ের গভীর যন্ত্রণা ও সন্তান হারানোর বেদনার গল্প। সিরিজটির শুটিংয়ের সময়ই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন অভিনেত্রী। তবে পরিণীতির মতে, তখনও তিনি মা না হওয়ায় চরিত্রটির কঠিন আবেগগুলো সামলানো সম্ভব হয়েছিল।

‘শক’-এ পরিণীতিকে দেখা গেছে এমন এক মায়ের চরিত্রে, যার সদ্যোজাত কন্যা জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর মেয়েকে খুঁজতে বছরের পর বছর ছুটে বেড়াতে থাকেন তিনি। একসময় সেই অনুসন্ধান তাঁর জীবনে উদ্বেগ, সন্দেহ ও আবেশের জন্ম দেয়।

সিরিজটির শুটিং চলাকালীন ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান পরিণীতি। তত দিনে শুটিংয়ের একটি বড় অংশ শেষ হয়ে গিয়েছিল। অভিনেত্রীর মতে, সেটিই তাঁর জন্য এক অর্থে স্বস্তির ছিল। কারণ, তখনও মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতা তাঁর হয়নি।

পরিণীতির ভাষ্য, এখন নিজের সন্তান হওয়ার পর ‘শক’-এর সেই চরিত্র ও দৃশ্যগুলোর কথা ভাবলে তাঁর কষ্ট আরও তীব্রভাবে অনুভূত হয়। তিনি মনে করেন, মা হওয়ার পর একই দৃশ্যে অভিনয় করতে হলে চরিত্রের আবেগ থেকে নিজেকে আলাদা রাখা তাঁর জন্য অনেক বেশি কঠিন হতো।

অভিনেত্রীর কথায়, ছেলে হওয়ার পর তিনি ওই চরিত্রে অভিনয় করতে গেলে হয়তো প্রতিটি দৃশ্যেই কেঁদে ফেলতেন। চরিত্রের সন্তানের জন্য মায়ের যে অসহায়ত্ব ও যন্ত্রণা, তা নিজের মাতৃত্বের অভিজ্ঞতার সঙ্গে মিশে যেত।

২০২৫ সালের ১৯ অক্টোবর মা হন পরিণীতি। এরপর মাতৃত্ব তাঁর ব্যক্তিগত জীবন ও অনুভূতির জগতে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন তিনি। সন্তান হওয়ার পর বিভিন্ন চরিত্রে মায়ের আবেগকে এখন আগের চেয়ে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছেন অভিনেত্রী।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category