প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

অতিথি অ্যাপসের তিনটি নতুন ডিজিটাল সেবার উদ্বোধন

প্রতিনিধির নাম : / ২৪ Time View
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সুপারস্টার নিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’-এর বহুল প্রতীক্ষিত অ্যাপস প্রি-লঞ্চিং সম্পন্ন হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ‘অতিথি অ্যাপস’-এর তিনটি নতুন ডিজিটাল সেবা- রাইড শেয়ারিং, ফুড।

অনুষ্ঠানে অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি বলেন, দেশের মানুষের প্রয়োজনকে সামনে রেখে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘অতিথি অ্যাপস’ তৈরি করা হয়েছে। এক ছাতার নিচে একাধিক সেবা পাওয়ায় ব্যবহারকারীদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং আইটি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের উপদেষ্টা অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেডের পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এস ফেরদৌস, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের চেয়ারম্যান লায়ন আফিয়া কনক, অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, অতিথি প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেডের পরিচালক লায়ন মো. নূরনবী মৃধা, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।
সুপারস্টার নিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category