প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রতিনিধির নাম : / ২৯ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ অর্থনীতি ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ২৭৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৯৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৭৫ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২ দশমিক ২ শতাংশ।

একক মাস হিসেবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে প্রবাসীরা মোট ৮৫৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।

আগের অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্সের এ ধারা ধরে রাখতে নীতিগত সহায়তা অব্যাহত রাখা গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category