প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পূজায় আসছে ‘কাট-পিস’

প্রতিনিধির নাম : / ৩৪ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত ‘কাট-পিস’ মুক্তি পাবে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও একক পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

ইফফাত জাহান মমের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে।

ঝুট ব্যবসা ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার সম্পর্ক ও আধিপত্য বিস্তারের লড়াই ‘কাট-পিস’-এর গল্পের মূল উপজীব্য। পরিচিত এই ব্যবসার জগতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন ও সংঘাতকে তুলে ধরা হয়েছে।

এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, শিগগির প্রেক্ষাগৃহে আসবে ‘কাট-পিস’। তখন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, “গার্মেন্টসের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।”

পূজার উৎসবকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি একক পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category