প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামের প্রবর্তক সংঘের নবনির্মিত পূজা মন্ডপ উদ্বোধন

প্রতিনিধির নাম : / ৪৮ Time View
প্রকাশকাল : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ প্রতিবেদক : দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের (বাংলাদেশ) উদ্যোগে চট্টগ্রামে আজ শুক্রবার (২ অক্টোবর) উদ্বোধন হলো নবনির্মিত পূজা মণ্ডপ।

ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করেন শ্রী শ্রী কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টচার্য্য। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। গীতাযজ্ঞ ও গীতাপাঠ অনুষ্ঠানে পৌরহিত্য করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

মহারাজরা বলেন, দেশের ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘে পূজামন্ডপ নির্মিত হওয়ায় সংঘের শিক্ষক-শিক্ষিকা, আবাসিক ছাত্র-ছাত্রীরা মানবিক শিক্ষার পাশাপাশি অধ্যাত্মিক ভাবধারায় উজ্জীবিত হবে। জীবনকে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে। তারা মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।

প্রবর্তক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পূজা মন্ডপ উদ্বোধন উপ-পরিষদের আহ্বায়ক অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী।

বক্তব্য রাখেন সংঘের সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. পীযুষ দত্ত, সংঘের আজীবন সদস্য বাবু গোবিন্দ প্রসান মহাজন ও সংঘের আজীবন সদস্য অমিত হোড়।

উদযাপন পরিষদের সমন্বয়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ এবং সংঘের আজীবন সদস্য এডভোকেট তৃষ্ণা ভট্টচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ড. রনজিত চৌধুরী, ডা. বিদ্যুৎ বিশ্বাস, লায়ন তপন কান্তি দত্ত, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট পরিমল চন্দ্র বসাক প্রমুখ।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category