প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

প্রতিনিধির নাম : / ৩৭ Time View
প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানটি এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও অমিতাভ বচ্চনকে। ২১ বছর পরও গানটির জনপ্রিয়তা অটুট।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ‘কাজরা রে ২.০’ সংস্করণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। তিনি বলেন, আমি অবশ্যই করতে চাই। তবে এর জন্য ঐশ্বরিয়া ও আমার বাবাকে রাজি করাতে হবে।

‘কাজরা রে’-এর শুটিংয়ের স্মৃতিও শেয়ার করেন অভিষেক। তিনি জানান, গানটির শুটিং ছিল আনন্দে ভরা। শুটিংয়ের সময়ই তার জন্মদিন উদযাপন করা হয়েছিল।

অভিষেক বলেন, পরিচালক শাদ আলী সেটে প্রায় চার ঘণ্টা গানটি বাজিয়ে সবাইকে নাচতে দেন। সেই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে পরে গানটির ভিডিওতে ব্যবহার করা হয়। তার মতে, ‘কাজরা রে’ এখন ‘কাল্ট’ মর্যাদা পেয়েছে এবং গানটির শুটিং তার জন্য দারুণ এক স্মৃতি।

সিনেমাটিতে অভিষেক ও রানি মুখার্জি দুই প্রতারকের চরিত্রে অভিনয় করেন। তাদের পিছু নেয়া পুলিশ কর্মকর্তার ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন।

গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। এতে কণ্ঠ দিয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
সূত্র: এনডিটিভি
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category