প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

প্রতিনিধির নাম : / ৩৬ Time View
প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নতুন একটি নাটকে অভিনয় করেছেন। গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন বলে জানিয়েছেন। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকে ভালো গল্পে কাজ করার এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকদের কতটা ভালো লেগেছে। তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত ‘শঙ্খ সকাল প্রকৃতি ‘ নাটকটি খুব শিগগির দেখা হবে।

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকটি প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, গল্প ও চরিত্রের বৈচিত্র্য রয়েছে। এতে নতুনত্ব রয়েছে বলেই কাজটি করতে আগ্রহী হয়েছি। সবসময় চেষ্টা থাকে ভালো কিছু করার। ভালো গল্পে কাজ করার এবং বৈচিত্র্যময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকের কতটা ভালো লেগেছে, তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।

এ নাটকটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

এদিকে নাটকটি প্রসঙ্গে গোলাম কিবরিয়া তানভীর বলেন, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।

আহসান হাবিব নাসিম বলেন, নির্মাতা অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে আগেও কাজ করেছেন তিনি। তবে এ নাটকের গল্পটিতে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category