প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিল্পকলায় ‘সখী রঙ্গমালা’

প্রতিনিধির নাম : / ৩৫ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : নাট্য সংগঠন বটতলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির ১৭তম প্রযোজনার নাটক ‘সখী রঙ্গমালা’।

বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। সখী রঙ্গমালার আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তী ‘চৌধুরীর লড়াই’- এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালা-তে।

আর বটতলায় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আলী হায়দার।

নাটক ‘সখী রঙ্গমালা’ ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে- প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের যে কোন গন্ডি নেই, একে যে বাঁধা যায়না কোন বিশেষ ছকে, তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পার করা যায়, তাকে কামনা করা যায়, হিংসা নয় বরং ভালোবাসায়ই যে কেবল মুক্তি আনে- তেমন এক দর্শন নিয়ে, নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দলের নিয়মিত শিল্পীরা।

বৃহস্পতিবার একই সময় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দেশ নাট্যদলের পঞ্চম প্রযোজনার নাটক ” এবং অবশেষে”।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category