প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ দেয়ার নির্দেশ

প্রতিনিধির নাম : / ৪২ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ অর্থনীতি ডেস্ক : আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথ থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন থেকে গ্রাহকদের পূর্ণমাত্রায় কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল ও অনলাইন সেবা দেওয়ার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি উল্লেখ করে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ব্যাংকের পরিচালন পরিকাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সারোয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category