প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

গান, কবিতা ও নৃত্যে ছায়ানটের শরৎ বন্দনা

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে শরতের চিরচেনা রূপ তুলে ধরেছে ছায়ানট। কাশফুল ও রঙিন ঘুড়িতে সাজানো মঞ্চে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত পরিবেশনায় উদযাপন করা হয়েছে বাংলার শরতের সৌন্দর্য। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এবং প্রকৃতিবিনাশী কর্মকাণ্ড রোধের বার্তাও ছিল এ আয়োজনে।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ছায়ানট ও প্রতিষ্ঠানটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শরতের অনুষ্ঠান’। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ আয়োজনে অংশ নেয় নালন্দা উচ্চ বিদ্যালয়, এক্সেল একাডেমি, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা।

কাশফুলে সাজানো মঞ্চ আর প্রবেশপথে নানা রঙের ঘুড়ি আয়োজনকে দেয় শরতের আবহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শরতে আজ কোন্ অতিথি’ গানের সঙ্গে সম্মেলক সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পাঁচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। এরপর একে একে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অতুল প্রসাদ সেনের গান, কবিতা ও ছড়া।

নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘আলোর অমল কমলখানি’ ও ‘শরৎ (আজি কি তোমার মধুর মুরতি)’ গান। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুনির্মল বসুর ‘সবার আমি ছাত্র’ কবিতাটি বৃন্দ আবৃত্তিতে তুলে ধরে। এ পর্বে একক সংগীত পরিবেশন করেন মেহেরিন ফাতেমা ও সুদর্শনা অলকানন্দা কুণ্ডু।

এক্সেল একাডেমির শিক্ষার্থীরা পরিবেশন করে সম্মেলক গান ‘দেখো-দেখো, দেখো, শুকতারা আঁখি’। সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গেয়ে শোনায় ‘কোন্ খেপা শ্রাবণ ছুটে এল’। ছায়ানটের শিল্পী পার্থিব সাহা পরিবেশন করেন ‘শিউলি ফুল শিউলি ফুল’। ইজমির মুস্তাফিজের একক আবৃত্তিতে উঠে আসে ‘শরৎ (এসেছে শরৎ, হিমের পরশ)’। এ ছাড়া কাজী নজরুল ইসলামের ‘কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ’ কবিতাটি পরিবেশিত হয় বৃন্দ আবৃত্তিতে।

ছায়ানটের অঙ্কিতা সরকার পরিবেশন করেন ‘অমল ধবল পালে লেগেছে’। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল ‘আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি’। এ প্রতিষ্ঠানের হয়ে একক সংগীত পরিবেশন করেন সার্থক সাহা, বাঁধন কুণ্ডু ও দিব্যময় দেশ।

অনুষ্ঠানের শেষ পর্বে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন ‘ওগো শেফালিবনের মনের কামনা’। এ পর্বে একক সংগীত পরিবেশন করেন শতদ্রু সরকার ও প্রেমা দেওয়ানজী। পরে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌথ পরিবেশনায় ‘আজ ধানের ক্ষেতে’ সম্মেলক নৃত্যগীত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

শিক্ষার্থীদের প্রকৃতির স্বাতন্ত্র্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ থেকেই এ অনুষ্ঠানের আয়োজন বলে জানান ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, ষড়ঋতুর দেশ বাংলাদেশের প্রতিটি ঋতুর রয়েছে নিজস্ব বৈচিত্র্য। বিশেষ করে বৃষ্টিহীন নীল আকাশ, মেঘের ভেলা, ফুটন্ত কাশবন ও শিউলি ফুলের সমাহারে শরতের যে স্বতন্ত্র রূপ, তা শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে ছায়ানট।

সারওয়ার আলী আরও বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে এনে এবং তাদের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে দিয়ে চলমান প্রকৃতিবিনাশী কর্মকাণ্ড অনেকটাই প্রশমিত করা সম্ভব।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category