প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস

প্রতিনিধির নাম : / ৪২ Time View
প্রকাশকাল : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : মানবদেহের পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থ্যের জন্য ডিমের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ডিম দিবস’। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালনের রীতি অনুযায়ী আজ সারাবিশ্বে উদযাপিত হচ্ছে এই দিবস। ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক এগ কমিশন (আইইসি) আয়োজিত সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের পর এটি দিবসটির ৩০তম আয়োজন।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’। বিশ্বজুড়ে ইতিবাচক সামাজিক ক্যাম্পেইনের অংশ হিসেবে ডিমের পুষ্টিগুণ তুলে ধরা এবং দৈনিক খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের সহজলভ্য এ উৎসটির গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর যৌথ উদ্যোগে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দেশজুড়ে সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা, জাতীয় সেমিনার এবং দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ পুষ্টিবিষয়ক আয়োজন। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category