প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি?

প্রতিনিধির নাম : / ৪৩ Time View
প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ ধর্ম ডেস্ক : ২০২৭ সালের রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রোজা শুরু হতে যাচ্ছে।

অন্যদিকে, আগামী ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আর বাকি থাকবে মাত্র চারটি চন্দ্র মাস।
ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাত সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে।

আল খালিজ পত্রিকার বরাতে আল জারওয়ান বলেন, রবিবার বা ১১ অক্টোবর সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১২ অক্টোবর সোমবার ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হতে পারে।

নতুন ইসলামি মাসের এই সূচনার অর্থ হলো পবিত্র রমজান মাস আসতে আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি রয়েছে। তবে এই পূর্বাভাস পরবর্তীতে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার সাপেক্ষে কার্যকর হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে হিসেবে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category