প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ঘরে বসেই দেখা যাবে ভূমির সঙ্গে ইমরান খানের রোমান্স

প্রতিনিধির নাম : / ৩৩ Time View
প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : বলিউডে আবারও নায়কের ভূমিকায় ফিরছেন অভিনেতা ইমরান খান। দীর্ঘ বিরতির পর ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকর। আগামী ১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০০৮ সালে ‘জানে তু… ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন ইমরান। মাঝে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও এবার নতুন গল্প ও চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় ইমরানকে দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়। এক সাক্ষাৎকারে সিনেমাটি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এটি একটি পরিণত রোমান্টিক কমেডি। যা তার বর্তমান বয়স ও জীবনের পর্যায়ের সঙ্গে গল্পটি বেশ মানানসই।

সিনেমাটিতে ইমরান ও ভূমি পেডনেকরকে একসঙ্গে দেখা যাবে। তবে ছবির কাহিনি এবং অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই জুটি পর্দায় দুই ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চলেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দানিশ আসলাম।

ইমরান খানের অভিনয়ে ফেরার খবর বেশ কিছুদিন ধরেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০২৬ সালের শুরুতে আমির খান প্রযোজিত ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ সিনেমায় অতিথিশিল্পী হিসেবে দেখা যায় তাকে। বীর দাস ও কবি শাস্ত্রী যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেন। এবার ‘আধুরে হাম আধুরে তুম’-এ কেন্দ্রীয় চরিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category