প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

বৃষ্টির দিনে মনের মতো খিচুড়ি তৈরি করা হয় যেভাবে

প্রতিনিধির নাম : / ৩৭ Time View
প্রকাশকাল : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর মন বলে ওঠে- খিচুড়ি খিচুড়ি। আসলে বৃষ্টির সাথে খিচুড়ির যেন এক অনন্য সম্পর্ক রয়েছে। কিন্তু কথা হচ্ছে কেন এমনটা হয়? বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?

মুখরোচক এই খাবারটিরও আবার রয়েছে নানা ধরন। কেউবা ভালোবাসে পোলাওর চাল আর মুগ ডালের ভুনা খিচুড়ি। কারো আবার পছন্দের তালিকায় আছে ঝোলসমেত পাতলা ল্যাটকা খিচুড়ি। অনেকে আবার সবজি বা মাংস মিশিয়েও খাবারটি তৈরি করেন।

মূলত খিচুড়ি ছিল বাউলদের খাবার। পথে ঘাঁটে গান করে ঘুরে বেড়াতেন বাউলরা। সে সময় বাড়ি বাড়ি ঘুরে গান শোনাতে গেলে লোকজন তাঁদের চাল-ডাল দিত। সেগুলো একসঙ্গে মিশিয়ে বাউলেরা রান্না করে খেতেন। পরবর্তীতে যেটার নাম হলো খিচুড়ি।

এক সময় গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশ অথৈ পানিতে কানায় কানায় ভরে যেত। ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া কষ্টকর ছিল। তাই ঘরে থাকা চাল আর ডাল দিয়ে গৃহিণীরা খিচুড়ি রান্না করতেন। আর বৃষ্টিতে কাঠ ভিজে গেলে রান্না করতে সময় লাগে। তাই চাল-ডাল দিয়ে সহজেই তৈরি করা যেত খিচুড়ি।

কখনও কখনও গাছে থাকা কোনো সবজি বা আলু কেটে মিশিয়ে দিতেন খিচুড়িতে। তৈরি হয়ে যেত সবজি খিচুড়ি। ঝড় বৃষ্টির মধ্যে সহজে আর কম সময়ে রান্নার জন্য খিচুড়ি ছিল উপযুক্ত পদ। বহুবছরের সেই ঐতিহ্যই এক সময় পরিণত হয় অলিখিত নিয়মে।

ব্যস্ত নগরজীবনে বৃষ্টির দিন সাময়িক বিরতি এনে দেয়, আর সেই অবসরে সহজ ও আরামদায়ক খাবার হিসেবে খিচুড়ি হয়ে ওঠে প্রথম পছন্দ। পুষ্টিবিদদের মতে, বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যাওয়ায় শরীর গরম খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি নরম ও সহজপাচ্য হওয়ায় এটি শরীরের জন্য উপযোগী। পাশাপাশি এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়।

বৃষ্টি হলেই শৈশবের স্মৃতিচারণ মনে করেন অনেকে। মায়ের সেই রান্না করা খিচুড়ি ভেসে ওঠে মনের মধ্যে। তাই, বৃষ্টি হলেই ইচ্ছে করে খিচুড়ি খেতে। তাই খিচুড়ি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। হজমে অনেকটা সময় নেয়ায় এটি এই সময়ের উপযুক্ত খাবার।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category