প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

প্রতিনিধির নাম : / ৩১ Time View
প্রকাশকাল : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ অর্থনীতি ডেস্ক : অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

নিউ কেইনসীয় অর্থনৈতিক মডেল উন্নয়নে অবদানের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।

তাদের গবেষণা অর্থনীতিতে বহিঃস্থ ধাক্কার প্রভাব মোকাবিলা এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নীতি নির্ধারণে সহায়তা করে।

সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

এক বিবৃতিতে অ্যাকাডেমি বলেছে, “বিজয়ীরা অর্থনীতির উত্থান-পতন মসৃণ করতে আমাদের সহায়তা করেছেন।”

অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় গবেষণার গুরুত্ব
হল ও উডফোর্ডের গবেষণার মূল গুরুত্ব হলো, অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি- যেমন: মূল্যস্ফীতি, উৎপাদন, ভোগ ও কর্মসংস্থানের ওঠানামা- ব্যাখ্যা করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা তুলে ধরা। এসব বিষয়কে অর্থনৈতিক মডেলের ভিত্তিতে যুক্ত করার ফলে নীতিনির্ধারকেরা অর্থনীতির সংকট মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ পান।

নিউ কেইনসীয় অর্থনৈতিক মডেল আধুনিক সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি কাঠামো। এ ধরনের মডেলের সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ এবং সরকার রাজস্বনীতি প্রণয়নের মাধ্যমে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি ও অন্যান্য ধাক্কার প্রভাব কীভাবে কমাতে পারে, তা বিশ্লেষণ করা হয়।

মাইকেল উডফোর্ডের গবেষণা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ও ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে আগাম দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেছে।

মূল পুরস্কারের অংশ নয় অর্থনীতির নোবেল
অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য সেভেরিগেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। আলফ্রেড নোবেলের মূল উইলে এই পুরস্কারের উল্লেখ ছিল না। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে পুরস্কারটি চালু করে এবং পরের বছর থেকে এটি দেওয়া শুরু হয়। তবে অন্যান্য নোবেল পুরস্কারের মতোই অর্থনীতির এই পুরস্কারও সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মাধ্যমে ঘোষণা করা হয়।

চলতি বছরের পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড এই অর্থ ভাগ করে নেবেন। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, নোবেল প্রাইজ
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category