প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

প্রতিনিধির নাম : / ৩৭ Time View
প্রকাশকাল : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : রবীন্দ্রনাথ আর আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর অপূর্ব সুন্দর সাক্ষাতের অসাধারণ গল্প নিয়ে ম্যাড থেটার মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত প্রযোজনার নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

এটি ছিল নাটকটির ত্রয়োদশ প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম।

ভারত থেকে আর্জেন্টিনা অনেক দূরের দেশ। রবীন্দ্রনাথের কাছে তখন অচেনা পৃথিবী। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন প্লাজা হোটেলে। সেখান থেকে একদিন স্বপ্নের মতো তাকে চলে যেতে হলো সান ইসিদ্রো’তে। বিচিত্র লাল নীল ফুলের উৎসবে সজ্জিত সুন্দর বাড়ি, মিরালরিও ভিলা। বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে নদী দেখা যায়, রুপালি নদী, নদীর নাম রিও ডেলা প্লাটা। রবীন্দ্রনাথ ব্যালকনিতে রাখা চেয়ারে বসে নদী দেখেন। নদী তো নয় যেন এক নারীর রহস্য-প্রতিকৃতি। কে সেই নারী, কোত্থেকে আবির্ভূত হলো সেই নিরুপমা বিদেশিনী, যার সংস্পর্শে রবীন্দ্রনাথ ব্যক্তিগত আবেগে ভেসে যাচ্ছেন, অশ্রুতে হাসিতে হয়ে পড়ছেন চঞ্চল উন্মনা। অসুস্থতার মধ্যেও যেন সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন। রবীন্দ্রনাথ দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাকে আটকে ধরেছে। কি সেই পিছুটান? লা হিয়া কোন্ডা দেলসুর, যার অর্থ দক্ষিণের মোনালিসা। সবাই তাকে চেনে ভিক্টোরিয়া ওকাম্পো নামে।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সাথে, প্রকৃতির এমনই নাটকীয় পরিবর্তনের কালে রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর ভাবের আদান প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। কিন্তু রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার ভাষা বুঝতেন না, তাহলে তাদের ভাববিনিময়ের মাধ্যম কী ছিল। সুখের মতো অসুখের দিনগুলোতে রবীন্দ্রনাথ কী ভাবতেন, কী লিখতেন, আর তিনি কীভাবেই বা পৌঁছালেন এমন এক রহস্যময় অজানা ভাষার দেশে। এমন অজানা সুখের গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমকে নাটকের মধ্য দিয়ে স্মরণ করেছে নাটকের দল ম্যাড থেটার।

মাত্র দুটি চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

এদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘খোয়াবনামা’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় অবয়ব নাট্যদলের নাটক ‘ফেরিওয়ালা’।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category