প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব লেনদেন

প্রতিনিধির নাম : / ৩০ Time View
প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ অর্থনীতি ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজের জন্য দুই দিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম কার্ডসহ সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। ব্যাংকটির আবেদন ও তথ্যের প্রেক্ষিতে এই ডাউনটাইমের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী, কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংককে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছে।

এই নির্দিষ্ট সময়ে ব্যাংকটির অনলাইন কার্যক্রম, এটিএম বুথ সেবা, ডিজিটাল ব্যাংকিং ও কার্ড সার্ভিসসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি জটিলতা সৃষ্টি না হলে, শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক শাখা লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি জারিকৃত অন্য এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ দরকারে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশ রয়েছে।

একই কারণে অর্থাৎ কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম/স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। ব্যাংকটির আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যাবতীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category