প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

প্রতিনিধির নাম : / ২৮ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, একদল তরুণের বন্ধুত্ব, প্রেম আর তারুণ্যের উচ্ছ্বাস—এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’ চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন মুনতাসির আকিব। টিজার, ট্রেইলার ও গান প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হওয়া সিনেমাটি আজ ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের ক্যাম্পাসের পরিবেশ, তরুণদের আবেগ, বন্ধুত্ব ও প্রেমের স্মৃতিকে সিনেমার ভাষায় বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। তার প্রত্যাশা, ‘চিরকুট’ দেখতে গিয়ে দর্শক শুধু একটি গল্পের সঙ্গে পরিচিত হবেন না, বরং ফিরে যেতে পারবেন একটি বিশেষ সময়ের আবহে।

ফিল্ম ম্যানিয়া প্রযোজিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ এর বড় অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজন প্রমুখ।

পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি ‘চিরকুট’-এ যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। নির্মাতার তথ্য মতে, সিনেমাটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০-৩০০ জন শিক্ষার্থী অভিনয় করেছেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যাম্পাসের পরিবেশ ও তারুণ্যের সম্মিলিত উপস্থিতি বড় পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির টিজার, ট্রেইলার ও ‘প্রেমে গেলাম ডুবে’ শিরোনামের গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা মুনতাসির আকিব। তিনি বলেন, “টিজার, ট্রেইলার আর রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশের পর থেকে এত সাড়া পাচ্ছি, যা দেখে আমি অভিভূত। ‘চিরকুট’ একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। আশা করি, ‘চিরকুট’ এবারের দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে দেবে।”
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category