প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দূর্গাপূজায় পাঁচমিশালি সবজির ফোড়ন বানাবেন যেভাবে

প্রতিনিধির নাম : / ৩০ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : পঞ্চমী, মহাষষ্ঠী এর পর। আজ থেকেই এবছরের মূল পূজা শুরু। পূজার দিনগুলোতে আহারে নিরামিষই বেশি থাকে। বাজারে এখন যে সবজি পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে রান্না করে ফেলতে পারেন মজাদার পদ। আসুন তাহলে জেনে নেয়া যাক দূর্গাপূজার রেসিপি।পাঁচমিশালি সবজির ফোড়ন বানাবেন যেভাবে।

উপকরণ: পাঁচ রকমের সবজি যেমন পেঁপে, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দল, চিচিঙ্গা আড়াইশো গ্রাম, আদা-রসুন বাটা এক চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এক চা চামচ, পাঁচফোড়ন এক চা চামচ, পেঁয়াজ ও রসুন কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, শুকনা মরিচ ২টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি: সবজিগুলো পছন্দের আকারে কেটে নিন। ধুয়ে গরম পানিতে ভাপিয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে তেল গরম হলে পাঁচফোড়ন দিন। সাথে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। এবার সবজিগুলো দিয়ে কষিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে চুলা বন্ধ করে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category