প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭

প্রতিনিধির নাম : / ২৭ Time View
প্রকাশকাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টালিউড তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘দেশু ৭’। মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় ছাড়িয়েছে এক কোটি টাকা।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ১৭ হাজার ২৩১টি টিকিট বিক্রি হয়। দ্বিতীয় দিনে বিক্রি হয় ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি এবং পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি টিকিট।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনে মোট ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ১৬ হাজার ১৩টি শোর বিপরীতে সিনেমাটির আয় হয়েছে ৯০ লাখ ৭৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।

সিনেমাটির সাফল্য নিয়ে দেব বলেন, ‘দেশু ৭’-এর নায়িকা হিসেবে শুভশ্রীই ছিলেন তার প্রথম পছন্দ। তার ভাষায়, সিনেমার দলে শুভশ্রী থাকলে জয়ের সম্ভাবনা ৯৯ শতাংশ।

দীর্ঘ বিরতির পর গত বছর দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পায়। সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। পর্দায় এ জুটির রসায়ন দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ায় তাদের সপ্তম সিনেমা ‘দেশু ৭’ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমাটি। দেব ও শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category