প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দেবী দুর্গার সাজে পরীমনি

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—সব মিলিয়ে পরীমনির রূপে যেন ফুটে উঠেছে দেবীর প্রতিচ্ছবি। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধরা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা।

সেই বিশেষ সাজের ভিডিও প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। কোনো পূজামণ্ডপে এভাবে দাঁড়ালে মুহূর্তের জন্য তাকে দেবী দুর্গা ভেবে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

পরীর এমন রূপ দেখে মুগ্ধ তার অনুসারীরাও।

মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’।

অন্য এক অনুসারী লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’ ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৪৮ হাজারেরও বেশি।

মন্তব্য পড়ে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি। সব মিলিয়ে পরীমনির এই বিশেষ ফটোশুট যে নেটিজেনদের নজর কেড়েছে, তা বলাই যায়। এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তার হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং করেছেন পরীমনি। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category