প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’

প্রতিনিধির নাম : / ১৮ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : চলতি সপ্তাহে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে শ্যামল মাওলা অভিনীত চলচ্চিত্র ‘চিরকুট’। সিনেমাটির গল্পের পাশাপাশি দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে এর উল্লেখযোগ্য গান ‘রঙ্গিলা আসমান’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।

মুনতাসির আকিবের পরিচালনায় নির্মিত ‘চিরকুট’ সিনেমার গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। সংগীতায়োজনে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং শব্দ পরিকল্পনায় ছিলেন জেএইচ মুন্না।

সিনেমায় প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে মেহেদী সরকার বলেন, ‘আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হব এবং সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যন্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।’
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category