প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মা হওয়ার ৬ সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে বারবারা

প্রতিনিধির নাম : / ২৬ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : মা হওয়ার মাত্র ছয় সপ্তাহ পরই ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে ফিরলেন সুপারমডেল বারবারা পালভিন। তার এই প্রত্যাবর্তনের মুহূর্তে দর্শকসারিতে উপস্থিত ছিলেন স্বামী ও অভিনেতা ডিলান স্প্রাউস।

স্ত্রীকে র‍্যাম্পে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ক্যামেরায় ধারণ করেন সেই মুহূর্তও।

বারবারা পালভিন ও ডিলান স্প্রাউসের প্রথম সন্তান, কন্যা সিলভির জন্ম হয় গত ৭ সেপ্টেম্বর। সন্তান জন্মের ছয় সপ্তাহের মাথায় বারবারার র‍্যাম্পে ফেরা তাই এবারের ফ্যাশন শোতে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

শোতে বারবারার প্রথম লুক ছিল হালকা গোলাপি রঙের স্বচ্ছ মিনিড্রেস।

অসমান হেমলাইনের পোশাকটির সঙ্গে ছিল ভিক্টোরিয়াস সিক্রেটের বড় হুপ কানের দুল। হালকা মেকআপ ও খোলা চুলে র‍্যাম্পে হাজির হন তিনি। হাঁটার সময় গায়িকা মেগান মোরোনিকে উদ্দেশ করে চুমু ছুড়ে দেন বারবারা। দর্শকসারিতে বসে থাকা ডিলান তখন উঠে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এবং স্ত্রীকে উৎসাহ দেন।

পরে সাদা রঙের অলংকারখচিত করসেটের সঙ্গে লম্বা স্বচ্ছ ট্রেন ও তুষারকণার নকশায় তৈরি ডানার মতো অনুষঙ্গেও দেখা যায় তাকে।

‘পরিবার ও বন্ধুদের সমর্থন ছাড়া সম্ভব হতো না’
র‍্যাম্পে ফিরতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন বারবারা। ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবার ও বন্ধুদের উৎসাহ এবং সহযোগিতা তার জন্য অনেক বড় সহায়তা ছিল। তাদের সমর্থন ছাড়া এই প্রত্যাবর্তন সম্ভব হতো না বলেও জানান তিনি।

পেজ সিক্সকে দেওয়া বক্তব্যে সন্তান জন্মের ছয় সপ্তাহ পর র‍্যাম্পে ফেরার প্রসঙ্গেও কথা বলেন মডেলটি।

তার ভাষ্য, মাতৃত্বকালীন ছুটি সাধারণত ছয় থেকে আট সপ্তাহের হয়। সেই হিসাবে তিনি নিজের প্রত্যাবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। র‍্যাম্পে তার কাজ মূলত হেঁটে যাওয়া—এ কথাও উল্লেখ করেন তিনি।

যেভাবে পরিচয় বারবারা ও ডিলানের
২০১৭ সালে হারপার’স বাজার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় বারবারা পালভিন ও ডিলান স্প্রাউসের। ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিগ সুরে বাগ্‌দান করেন তারা। এরপর ২০২৩ সালের জুলাইয়ে বারবারার নিজ দেশ হাঙ্গেরিতে বিয়ে করেন এই জুটি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category