প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

দশমীতে যেভাবে রান্না করবেন মুরগির মাংসের দুই পদ

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : কাল বিজয়া দশমী। এ দিনে মজাদার খাবার খাওয়া হয়। পাতে থাকে আমিষের বাহারি পদও। কাল চিকেনের দুই পদ যেমন গার্লিক হানি চিকেন এবং ডাল চিকেন মাসালাকারি রান্না করতে পারেন। আসুন তাহলে জেনে নেয়া যাক দশমীতে যেভাবে রান্না করবেন মুরগির মাংসের দুই পদ।
গার্লিক হানি চিকেন

উপকরণ: মুরগির মাংস ১ কেজি, আদা-রসুন বাটা ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মধু ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া আধা চা চামচ, সাদা তিল আধা চা চামচ, ধনে পাতা আধা চা চামচ, পেয়াজ কলি সামান্য।

প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মুরগির মাংস, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, ধনিয়া ও গোলমরিচ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ১ ঘন্টা রাখুন। প্যান গরম করে সামান্য পরিমাণ বাটার ও পরিমাণমতো রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো মসলাসহ বাটারে দিন। কিছুক্ষণ এপিঠ ওপিঠ করে ভাজুন। এরপর মধু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। সাদা তিল, ধনে পাতা, পেঁয়াজ কলি দিয়ে পরিবেশন করুন।

ডাল চিকেন মাসালাকারি
উপকরণ: বুটের ডাল সেদ্ধ ১ কাপ, মুরগি ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল ৪ টেবিল চামচ, আদা রসুন বাটা ১/২ কাপ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২ টি, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করুন। তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। ভাজা হলে লবণ, আদা-রসুন বাটা, হলুদ-মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভাজুন। তেল ছেড়ে আসলে মুরগির মাংস দিয়ে জিরা, ধনিয়া ও গরম মসলা দিয়ে ১৫ মিনিটের মত কষান। ভালো করে ভাজা ভাজা হলে, সেদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে কিছুটা পানি দিন। পাচ মিনিট ফুটিয়ে নিন। এবার কাচামরিচ কেটে উপরে ছড়িয়ে দিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category