প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

মহাষ্টমীতে পূজার সাজে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরী

প্রতিনিধির নাম : / ২৩ Time View
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না—সাদামাটা সাজেই ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী পূজা চেরী। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে তাঁর সাজে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনুরাগীরা। ১৯ অক্টোবর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা চেরী। ছবিগুলোতে তাঁকে পূজামণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়িতে তাঁর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

ছবির ক্যাপশনে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’ সবার মঙ্গল কামনা করে তিনি আরও লেখেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। তাঁর এই শুভেচ্ছাবার্তার পাশাপাশি সাজের ছবিগুলোও প্রশংসা পাচ্ছে।

এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।’ তবে বিশেষভাবে নজর কেড়েছে এক নেটিজেনের মন্তব্য—‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’

এবারের দুর্গাপূজার শুরু থেকেই উৎসবে মেতে রয়েছেন পূজা চেরী। বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের মুহূর্ত। মহাসপ্তমীতে তিনি বনানীর একটি আলোচিত পূজামণ্ডপেও গিয়েছিলেন।

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য আরও আগে সম্পন্ন হয়েছিল। নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন পূজা চেরী।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category