প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

প্রতিনিধির নাম : / ২০ Time View
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক : জ্বালানি নিরাপত্তা জোরদার করতে আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে জ্বালানিখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।

মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি, দেশে এসব জ্বালানির অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতা। এ ছাড়া বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের দক্ষতা বাড়াতে আলজেরিয়ার জ্বালানিখাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।

সমঝোতা স্মারক সইয়ের পর ইকবাল হাসান মাহমুদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এর মাধ্যমে জিটুজি ব্যবস্থায় আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।

এদিকে, ২০ অক্টোবর আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category