প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে

প্রতিনিধির নাম : / ২৫ Time View
প্রকাশকাল : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ লাইফস্টাইল ডেস্ক : দশমী মানেই দেবীবরণের আবেগ, মিষ্টিমুখ আর লাল সিঁদুরে রাঙা একরাশ আনন্দ। দুর্গাপূজার শেষ দিনে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। একে ওপরের কপালে সিঁদুর পরিয়ে দেওয়া, মিষ্টিমুখ আর ছবি তোলার আনন্দে কাটে উৎসবের মুহূর্তগুলো। তবে এই আনন্দের মধ্যে ত্বকের যত্ন নেওয়ার বিষয়টিও ভুলে গেলে চলবে না।

বাজারে পাওয়া কিছু সিঁদুরে থাকা রং ও অন্যান্য উপাদান ত্বকে অস্বস্তি, চুলকানি কিংবা অ্যালার্জির কারণ হতে পারে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল, তাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। তাই সিঁদুর খেলার পরে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে ত্বকের অস্বস্তির ঝুঁকি কমানো সম্ভব।

সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নেবেন যেভাবে :

যত দ্রুত সম্ভব সিঁদুর তুলে ফেলুন

সিঁদুর খেলা শেষে বাড়ি ফিরে যত দ্রুত সম্ভব মুখ ও শরীরের খোলা অংশ থেকে সিঁদুর পরিষ্কার করে নিন। প্রয়োজনে নিজের ত্বকের উপযোগী প্রসাধনী পরিষ্কারের উপাদান ব্যবহার করতে পারেন। তবে ত্বক থেকে সিঁদুর তোলার সময় জোরে ঘষাঘষি করবেন না। বারবার ঘষলে ত্বকে জ্বালাভাব ও লালচে ভাব দেখা দিতে পারে।

মৃদু পরিষ্কারক দিয়ে মুখ ধুয়ে নিন

সিঁদুর পরিষ্কারের পর স্বাভাবিক তাপমাত্রার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। প্রয়োজন হলে মৃদু পরিষ্কারক ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান কিংবা ত্বক শুষ্ক করে দেয় এমন পরিষ্কারক এড়িয়ে চলুন।

মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগান

মুখ পরিষ্কার করার পর নরম তোয়ালে দিয়ে আলতো করে পানি মুছে নিন। এরপর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। আগে থেকে ব্যবহার করে অভ্যস্ত, সুগন্ধিবিহীন প্রসাধনী বেছে নেওয়া ভালো। ত্বককে সতেজ করতে নতুন কোনো মুখের আবরণ বা প্রসাধনী ব্যবহার করতেই হবে, এমন নয়।

ত্বকে জ্বালা বা চুলকানি হলে কী করবেন?

সিঁদুর খেলার পর ত্বক লাল হয়ে গেলে, চুলকানি বা জ্বালাভাব দেখা দিলে প্রথমেই আক্রান্ত স্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ঠান্ডা পানিতে ভেজানো পরিষ্কার কাপড় কিছুক্ষণ আলতো করে ধরে রাখতে পারেন।

এ সময় সুগন্ধিযুক্ত ক্রিম, লেবুর রস কিংবা অন্য কোনো ঘরোয়া উপাদান আক্রান্ত স্থানে লাগাবেন না। সমস্যা বাড়লে, ফোসকা দেখা দিলে অথবা উপসর্গ না কমলে চিকিৎসকের পরামর্শ নিন। চোখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা ঠোঁট ও জিহ্বা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

দশমীর সিঁদুর খেলা আনন্দ, আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধন। তাই উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তোলার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও জরুরি। সিঁদুর বেছে নেওয়া থেকে শুরু করে তা পরিষ্কার করা পর্যন্ত একটু সচেতন থাকলেই ত্বকের অস্বস্তির ঝুঁকি কমিয়ে উৎসবের আনন্দ উপভোগ করা সম্ভব।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category