প্রধান নিউজ
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে, দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী যে সাহাবির তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে যেতেন মহানবী (সা.) ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর সাইবারট্রাক উৎপাদন বন্ধের ইঙ্গিত ইলন মাস্কের যুদ্ধের শুরুর তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন ‘আরও শক্তিশালী’: সেনাবাহিনীর মুখপাত্র ধামরাইয়ে মানবেতর জীবনযাপন করা সেই প্রবীণ দম্পতির পাশে প্রশাসন ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: সপু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ধুনুচি নাচ আর আড্ডা, বিয়ের আগে রঙিন মিমি

প্রতিনিধির নাম : / ১৭ Time View
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুপারস্টারনিউজ বিনোদন ডেস্ক : পরনে গাঢ় গোলাপী রঙের বেনারসি শাড়ি ও নীল ব্লাউজ। আটপৌরে কায়দায় শাড়ি পরেছেন। চুলগুলো বেণি করে ছেড়ে দেয়া। কানে দুল, হাতে চুড়ি। এক হাতে ধুনুচি নিয়ে ঢাকের তালে নাচছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাঙালি এ অভিনেত্রী একা নন, তার সঙ্গে রয়েছেন বন্ধু অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চ্যাটার্জিও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সপ্তমী থেকে মহানবমী পর্যন্ত ধুনুচি নাচ পরিবেশন করা হয়। ধুনুচি মাটির এক ধরনের বিশেষ পাত্র। যে পাত্রে ধূপ, নারকেল খোসা এবং অন্যান্য হবন বা যজ্ঞ সামগ্রী পোড়ানো হয়; যা ধোঁয়া এবং সুগন্ধি ছড়িয়ে দেয়। বিশ্বাস করা হয় যে, এই সুঘ্রাণ দুর্গা দেবীকে খুশি করে। আপাতদৃষ্টিতে এই নাচ সহজ মনে হয়, তবে এই নাচের কৌশল মোটেও অতটা সহজ নয়। আর মিমির সেই নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা।

গুঞ্জন রয়েছে, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন মিমি চক্রবর্তী। বিয়ের আগে এটি তার শেষ দুর্গাপূজা। প্রতিবছরই পূজার নানা রঙিন মুহূর্ত তুলে ধরেন। তবে এ বছর একটু বেশিই। পূজামণ্ডপে আনন্দ-আড্ডায় মেতেছেন ‘বোঝেনা সে বোঝেনা’খ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা। পাশাপাশি চলছে তার বিয়ের প্রস্তুতিও। এরই মধ্যে পূজার আনন্দে মেতেছেন। প্রতি বছরের মতো এবারো নবমীতে পূজামণ্ডপে ধুনুচি নেচেছেন মিমি।

অষ্টমীর দিনে নিজ আবাসনের পূজামণ্ডপে মিমিকে পূজার কাজ করতে দেখা যায়। হালকা গোলাপি রঙের চুড়িদার কামিজ পরেছিলেন এই অভিনেত্রী। কখনো প্রদীপ জ্বালাতে, কখনো ফুল সাজাতে দেখা গেছে এই প্রাক্তন সংসদ সদস্যকে। অষ্টমীর রাতে শাড়িতে সেজেছিলেন। ষষ্ঠীতেও সবুজ রঙের বেনারসি পরেছিলেন। সেই সাজের মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিমি।

পূজার আগে মিমি চক্রবর্তী বলেছিলেন—“এই ক’দিন ঝলমলে শহরে বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া চলবে। ঢাকের তালে ধুনুচি নাচ তো থাকবেই। আর পছন্দের শাড়ি পরে অঞ্জলি দেব।” পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূজার আনন্দঘন সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

এর আগে জানা যায়, ভারতীয় নৌবাহিনীর সদস্য সিদ্ধার্থের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরে পাহাড়ের শহর কালিম্পঙে বসতে পারে তাদের বিয়ের আসর। বেশ আগে থেকেই ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের তোড়জোড়ও শুরু হয়েছে। যদিও মিমির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সুপারস্টারনিউজ/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category